Monday, April 13, 2026

বলিউডে কেউ হতাশ? চেষ্টা করুন বন্ধুরা পাশে দাঁড়াতে, অনুরোধ বাবুলের

Date:

Share post:

শিল্পীরা বারবার এই পথ নিচ্ছেন। কেন? দুদিন আগে সুশান্তর ম্যানেজার আত্মঘাতী হয় এবার শিল্পী নিজেই। শিল্পীমহলে বিশেষত বলিউডের জায়গা তৈরি করতে গিয়ে যে এটা হয়, আমি নিজে জানি। আমি যখন বলিউড এসেছিলাম ভীষণ স্ট্রাগল করতে হয়েছিল। পাশে কাউকে পেলে সাহায্য পেলে মানসিক অবসাদ কাটানো সহজ হয়। বিশেষত যারা তরুণ প্রজন্ম, তাদের সাফল্য এবং ব্যর্থতাকে সমানভাবে নেওয়ার মানসিকতা তৈরি করাটা সবচেয়ে জরুরি। বলিউডে তো আরও জরুরি। সুশান্ত বিহার থেকে এসেছিল। দিল্লিতে পড়াশোনা আর কর্মক্ষেত্র মুম্বইতে। ছোট বেলার বন্ধু, বন্ধুত্ব, তার সঙ্গে পরিবার সব কিছুই হয়তো সুশান্ত মিস করত। আমার সঙ্গে ওর ব্যক্তিগত পরিচয় ছিল। ভাল লাগত। সেখান থেকেই খারাপ লাগাটা বেশি বেশি করে হচ্ছে।

দীর্ঘদিন ধরে কাজ বন্ধ। ফলে সকলের মধ্যেই একটা হতাশা কাজ করে। এই সময় বন্ধুদের উচিত পাশে দাঁড়িয়ে মানসিকভাবে শক্তিশালী রাখা। সুশান্তদের বারবার হারিয়ে যাওয়া বন্ধ করতে হবে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...