Sunday, April 12, 2026

লকডাউনে রক্তসঙ্কট মেটাতে উদ্যোগী মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি

Date:

Share post:

করোনা আতঙ্কে স্বেচ্ছা রক্তদান শিবিরগুলো অধিকাংশই বাতিল হয়েছে। লকডাউন চলায় এমনিতেই রক্তদাতাদের যানবাহন চলাচলে বিধিনিষেধে হাসপাতাল যাতায়াত করাটা সমস্যা। অথচ রক্তের চাহিদা বাড়ছে। ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল দেখা দিয়েছে। জমায়েত বন্ধ থাকার দরুন রক্তদান শিবিরগুলি করা যাচ্ছে না। ফলে সমস্যায় পড়েছে হাসপাতালগুলি। এই অবস্থায় রক্তসঙ্কট মেটাতে এগিয়ে এল মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি । তবে দূরত্ব ও অন্যান্য নির্দেশিকা মেনে হয়েছে এই শিবির। এমনকি প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং ও বডি স্যানিটাইজেশনের ব্যবস্থাও ছিল এই শিবিরে ।
কলকাতার নেবুতলা কবাডি ক্লাবের এই শিবিরে এদিন প্রচুর মানুষ রক্ত দেওয়ার উদ্দেশে উপস্থিত ছিলেন । চিকিৎসক থেকে রক্ত সংগ্রহকারী প্রত্যেকেই গ্লাভস, মাস্ক, পিপিই এর মতো সুরক্ষা বিধি নিয়েই শিবির পরিচালনা করছিলেন । উদ্যোক্তাদের পক্ষে সজল ঘোষ বলেন, লকডাউন পরবর্তী সময়ে রক্তের চাহিদা সবচেয়ে বেশি । করোনার পাশাপাশি প্রচুর মানুষ রক্তের অভাবে মারা যাচ্ছেন । তাদের কথা ভেবেই সব সুরক্ষা বিধি মেনেই এই শিবিরের আয়োজন করা হয়েছে । বিবেক যদি সাড়া দেয় তবে আরও মানুষকে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে আসতে হবে ।
রক্তের জোগান যাতে ঠিক থাকে, সেই বিষয়টি দেখার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে।

Related articles

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে...

মোথাবাড়ির ঘটনায় আইএসএফ নেতা গোলাম রব্বানিকে গ্রেফতার NIA-র, আটক কংগ্রেস প্রার্থী সায়েম

ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে মোথাবাড়িতে মধ্যরাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা ও অশান্তির ঘটনায় NIA-র হাতে প্রথম...

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...