Saturday, April 4, 2026

এই বর্ষায় বাড়তে পারে করোনা সংক্রমণ, শঙ্কা মুম্বই আইআইটির

Date:

Share post:

এই তথ্য ভয় ধরানোর। এই তথ্যে উদ্বেগ বাড়তে বাধ্য।

স্বাভাবিক পথেই বর্ষা এসেছে দেশে, রাজ্যেও৷
আর তখনই গবেষকরা জানালেন, এই বর্ষায় আরও সর্বগ্রাসী হবে করোনাভাইরাস৷ বৃদ্ধি পাবে ভাইরাসের মারণ ক্ষমতা৷ ভারতের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে !

দেশে দীর্ঘমেয়াদি লকডাউন চললেও দাপট কমানো যায়নি করোনাভাইরাসের। দিনের-পর-দিন ক্রমশই বাড়ছে কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার আরও এক আশঙ্কার কথা শোনাচ্ছে মুম্বই আইআইটি৷ বলেছে, বর্ষায় বাড়তে পারে করোনা সংক্রমণ, আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি! এই দাবিই সেখানকার গবেষকদের।

আইআইটি মুম্বইয়ের গবেষণাপত্রে তথ্যের ভিত্তিতে গবেষকদের আশঙ্কা প্রকাশ করেছে,
বর্ষার আর্দ্র-শীতল আবহাওয়াতে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে করোনা সংক্রমণের প্রকোপ। গবেষক দলের অন্যতম দুই সদস্য অধ্যাপক অমিত আগরওয়াল এবং রজনীশ ভরদ্বাজের কথায়, বর্ষায় সর্দি-কাশির সমস্যা বৃদ্ধি পায়। হাঁচি-কাশি থেকে নির্গত ড্রপলেট আর্দ্র-শীতল ভারি বাতাসে দীর্ঘক্ষণ স্থায়ী হয়। এছাড়াও বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে ড্রপলেট বা তার সঙ্গে থাকা ভাইরাসের কণা সহজেই ছড়িয়ে পড়তে পারে। তাই বর্ষায় করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা করেছেন তাঁরা।

আইআইটি মুম্বইয়ের গবেষণাপত্রে উঠে এসেছে বিশ্বের ৬টি শহরের তথ্য। যেখানে, ১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নিউ ইয়র্ক, শিকাগো, মিয়ামি, সিঙ্গাপুর, সিডনি এবং লস অ্যাঞ্জেলেস, এই ৬ শহরের তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ করার পর ভারতে বর্ষার পরিস্থিতির নিরিখে এই আশঙ্কার কথা শোনাচ্ছেন গবেষকরা।

তবে মুম্বই আইআইটির গবেষণা বা মতামতকে সমর্থন করেননি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর গবেষক, বিজ্ঞানীরা। তাঁদের মতে, তাপমাত্রা বা বাতাসের আর্দ্রতার সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণের কম বেশি হওয়ার কোনও যোগসূত্রের প্রমাণ এখনও মেলেনি।

এদিকে,ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩,২১,৬২৬। মৃতের সংখ্যা ৯,১৯৯। এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১,৬২,৩৭৯।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...