Friday, June 26, 2026

পুঞ্চে পাক মর্টার হামলায় শহিদ জওয়ান

Date:

Share post:

ফের সীমান্তে হামলা পাকিস্তানের। পাক গোলা বর্ষণ এবং মর্টার হামলায় এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পুঞ্চ জেলার কিরনী সেক্টরের শাহপুরে কোনও প্ররোচনা ছাড়াই পাক গোলাবর্ষণ শুরু হয়। হামলায় এক জওয়ান শহিদ হয়েছেন ও দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মূলত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে টানা গুলিবর্ষণ চলে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। বেশ কয়েকটি পাকিস্তানি পোস্ট ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। দিন চারেক আগেই ভারতীয় সেনা পাকিস্তানের একাধিক পোস্ট ধ্বংস করে দেয় ও বহু পাক সেনা আহত হয়। সেই সেনাদের ‘সেফ প্যাসেজ’-এ সরিয়ে নিয়ে যেতে মৌলবীদের দিয়ে অনুরোধ করা হয় মাইকে। কিন্তু ভারতীয় সেনা তাতে কান দেয়নি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...