Tuesday, June 23, 2026

রেশন দুর্নীতির অভিযোগে উত্তাল তুফানগঞ্জ

Date:

Share post:

রেশন দুর্নীতির অভিযোগে তুলকালাম কোচবিহারের তুফানগঞ্জ। নাককাটিগাছ পঞ্চায়েতের চামটা গ্রামের লোহাগাড়ি এলাকায় রেশনের আটা,গম পাচার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। খাদ্য দফতরের ইন্সপেক্টর সুভাষ লিম্বুকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে লোহাগাড়ি এলাকার একটি রেশন দোকান থেকে ১৮ বস্তা আটা ও ২ বস্তা গম নিয়ে যাচ্ছিল একটি ভুটভুটি। সেই সময় স্থানীয়দের নজরে আসে। ভুটভুটি আটকে দেয় তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় তুফানগঞ্জ খাদ্য দফতরে। খাদ্য দফতরের এরিয়া ইন্সপেক্টর রেশনে মজুত করা জিনিসে অসংগতি পেয়েছেন বলে জানান।

স্থানীয় বাসিন্দাদের কথায়, রেশন দোকান থেকে বহু জিনিস পাচার করা হচ্ছিল। রেশন দোকান দীর্ঘদিন ধরেই খাদ্য সামগ্রী কম দিয়ে আসছে বলে জানান তাঁরা। এর আগেও একাধিকবার চেষ্টা করেও ধরা সম্ভব হয়নি বলে বক্তব্য স্থানীয়দের।

রেশনের মালিক তুলসী বসাকের বক্তব্য, “সকালে দোকানের কর্মচারী ফোনে বিস্তারিত জানান। আমার দোকানের কোন জিনিস পাচার হয়নি। পাশে এক ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে আটা ও গম কিনত। সেই পাচার করছিল বলে অনুমান।” তুফানগঞ্জ খাদ্য দফতরের আধিকারিক সুভাষ লিম্বু জানান, “রেশনের দোকানে মজুত মালে অমিল রয়েছে। আমরা বিষয়টি উপর মহলে জানাব। ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পূর্ণ তদন্ত হবে।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...