Saturday, June 20, 2026

সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ মমতা-অভিষেকের

Date:

Share post:

কার্যত গোটা দেশকে স্তব্ধ করে দিয়ে মাত্র ৩৪ বছর বয়সে নীরবে চলে গেলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

আজ, রবিবার দুপুরে বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের দেহ পাওয়া যায়। ঠিক কী কারণে তাঁর মৃত্যু তা এখনও স্পষ্ট না হলেও, প্রতিভাবান এই সুশান্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এদেশে দেশের বিভিন্ন মহলে।

শুধু ফ্লিম ইন্ডাস্ট্রি নয়, রাজনীতি থেকে খেলা, সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। সুশান্ত সিং রাজপুতের এমন পরিণতিতে হতবাক সকলে। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে।

এদিন এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “সুশান্ত সিং রাজপুতের মতো এমন একজন প্রতিভাবান অভিনেতার আকস্মিক মৃত্যু আমি বিশ্বাসই করতে পারছি না। এটা খুবই দুর্ভাগ্যের এবং বেদনাদায়ক খবর। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার, পরিজন এবং তার কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষকে সমবেদনা জানাই।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুশান্ত সিং রাজপুতের একটি হাতে আঁকা ছবি পোস্ট করে শোকজ্ঞাপন করেন। অভিষেক লেখেন, “এমন অল্পবয়সী ও প্রতিভাবান একজন অভিনেতার মৃত্যুতে আমি মর্মাহত। তার পরিবার, পরিজন ও ভক্তদের প্রতি আমার রইল গভীর সমবেদনা।”

১৯৮৬ সালে বিহারের পাটনা শহরে জন্ম হয় এই অভিনেতার। দীর্ঘদিন ধরেই তিনি সিরিয়ালে অভিনয় করেছেন। অবশেষে ২০১৩ সালে প্রথম তিনি বলিউডে অভিনয়ের সুযোগ পান। তবে তাঁর সেরা সিনেমার মধ্যে প্রথমেই রয়েছে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক। সেখানে ধোনির চরিত্রে তাঁর অভিনয় সবমহলেই প্রশংসা কুড়িয়েছে।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...