Monday, April 13, 2026

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির ছক

Date:

Share post:

বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় 5 জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে একটি দেশীয় রিভলভার, এক রাউন্ড গুলি, ভোজালি, বল্লম, কাঠের মোটা লাঠি, ধারাল অস্ত্র-সহ বিপজ্জনক হাতিয়ার উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে একটি মারুতি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত মাজিদ হোসেন, সুজন ব্যাপারি, আসাদুল হক, রাজেশ আলি ও বিশ্ব কর্মকার রবিবার রাত সাড়ে নটা নাগাদ কোচবিহার 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন ফাঁসির ঘাট এলাকায় একত্রিত হয়। কোচবিহার শহরে তারা বড়সড় অপরাধের চক্রান্ত করেছিল বলে প্রাথমিক অনুমান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে। কোথায় কীভাবে হামলা বা লুঠের ছক ছিল তা জানতে জেরা করছে পুলিশ।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...