Thursday, June 18, 2026

দোলের দিনেও উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের

Date:

Share post:

দোলের দিন চৈতন্যদেবের আদর্শকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছেন, তখন সাম্প্রদায়িকতার তাস খেলছেন বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের বিধানসভা কেন্দ্র, এলাকা-পাড়া ছেড়ে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে দোল উৎসবের শোভাযাত্রা নিয়ে বেরিয়েছিলেন শুভেন্দু। আর সেখান থেকেই তাঁর হুমকি, “সেকুলারিজম নিপাত যাক।”

এ দিন দোলযাত্রা উপলক্ষ্যে ভবানীপুরে (Bhawanipur) হাজির হন শুভেন্দু। শোভাযাত্রায় শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সেকুলারিজম নিপাত যাক। নাস্তিকতা নিপাত যাক। এটা হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে।”

শুভেন্দুর (Suvendu Adhikari) কথার সমালোচনা করেছে তৃণমূল। বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার (Debashis Kumar) বলেন, সব ছেড়ে ভবানীপুরে এসেছেন কী করতে? দোলের উৎসবে সবার সঙ্গে রং খেলার প্রথা সেখানে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে বিজেপি। তৃণমূলে (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, নিজের এলাকায় জায়গা হয় না বলেই উজিয়ে ভবানীপুরে আসতে হয়। দোলের দিন যেখানে ঐক্য, সম্প্রীতির বার্তা দিচ্ছেন তৃণমূল সভানেত্রী, সেখানে এই দিনও বিভেদের রাজনীতি করছে বিজেপি (BJP)।

এদিন দোলের শুভেচ্ছা জানিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না।” আর উগ্র হিন্দুত্বের তাস খেলছেন বিরোধী দলনেতা।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...