Thursday, June 18, 2026

কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.১

Date:

Share post:

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার (Indonesia) সুমাত্রা (Sumatra) দ্বীপের কাছাকাছি এলাকায় শক্তিশালী ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে (Richter scale) এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। হঠাৎ এই কম্পনে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে কোনও প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুমাত্রা দ্বীপের কাছাকাছি সমুদ্রের তলদেশে। ফলে প্রথমে সুনামি হওয়ার আশঙ্কা হয়। তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। যদিও উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আরও পড়ুনঃ দোলের উৎসবে প্রভাত ফেরিতে ফুরফুরে মেজাজে শোভনদেব, চন্দ্রিমা, কুণালরা

ইন্দোনেশিয়া এমন এক ভূখণ্ডে অবস্থিত, যেখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। এর ফলে এই দেশে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায়। দেশটি মূলত রিং অফ ফায়ার (Ring of Fire) অঞ্চলের মধ্যে পড়ে, যা পৃথিবীর অন্যতম সক্রিয় ভূকম্পন বলয় হিসেবে পরিচিত।

এর আগেও গত নভেম্বর (November) মাসে আচেহ প্রদেশের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...