Monday, April 13, 2026

ফের মৃতদেহ সৎকার নিয়ে শ্মশানে তুলকালাম! এবার কোথায়?

Date:

Share post:

কলকাতার গড়িয়া বোড়াল শ্মশানে সম্প্রতি ১৩টি পচা-গলা মৃতদেহ সৎকার নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল। দূষণের আতঙ্কে স্থানীয়দের প্রবল আপত্তিতে সেই মৃতদেহগুলি ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় কলকাতা পুরসভা। যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক চলছে।

এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই ফের মৃতদেহ সৎকার নিয়ে শ্মশানে তুলকালাম! এবার ঘটনা পশ্চিম মেদিনীপুরের।
মৃতদেহ সৎকার নিয়ে তুমুল উত্তেজনা শুরু ঘাটালের দাসপুর থানার গোবিন্দপুরে।

ছেলে দিল্লি থেকে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয় বাবার। বাইরের শহর থেকে ফেরার জন্য ক্যান্সার আক্রান্ত মৃত বৃদ্ধের ছেলে সরকারি নির্দেশ মেনে আপাতত হোম কোয়ারেন্টাইনে। আর সেজন্যই এলাকার শ্মশানে মৃতদেহ দাহ নিয়ে তীব্র আপত্তি জানালেন স্থানীয় বাসিন্দারা। শ্মশান চত্ত্বরে এতটাই উত্তেজনা তৈরি হয়েছে যে, এই ঘটনায় এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...