Sunday, June 21, 2026

কেন নতুন চিকিৎসককে দায়িত্ব বোঝালেন না পুরোনো বিএমওএইচ? বিক্ষোভ ঝাড়গ্রামে

Date:

Share post:

চিকিৎসক বদলি নিয়ে উত্তেজনা ঝাড়গ্রামের মোহনপুরে। বদলির পর দায়িত্ব না বুঝিয়ে দেওয়ার অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকে হাসপাতালের সামনে।

ক্ষোভের মুখে পড়েন ঝাড়গ্রামের প্রাক্তন বিএমওএইচ রণজিৎ ভট্টাচার্য। ভাঙচুর করা হয় তাঁর গাড়িও। ঝাড়গ্রামের মোহনপুর গ্রামীণ হাসপাতালের ওই বিএমওএইচকে শুক্রবার মুর্শিদাবাদ জেলায় বহরমপুর মানসিক হাসপাতালের ডেপুটি সুপার পদে বদলি করা হয়। তাঁর জায়গায় তপসিয়া গ্রামীণ হাসপাতালের অধীনে নোটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার মানিক সিংকে বসানো হয়।

ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারির প্রকাশ মৃধা জানান, ‘বদলির অর্ডার হওয়া সত্ত্বেও দায়িত্ব হস্তান্তর করেননি পুরোনো বিএমওএইচ। উল্টে অসহযোগিতা করেছেন। তাই বাধ্য হয়ে মানিক সিংকে দায়িত্ব হস্তান্তর করা হয়।’

অভিযোগ, এদিন ওই বিএমওএইচ গাড়ি নিয়ে বের হওয়ার সময় হাসপাতালের গেটে স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ওই সময় তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।

যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘গাড়ি ঘোরানোর সময় সিমেন্টের খুঁটিতে ধাক্কা লেগে কাঁচ ভেঙে গিয়েছে।’

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...