Monday, April 13, 2026

প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার পাঁচ দিনের মধ্যেই আত্মঘাতী সুশান্ত , মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন!

Date:

Share post:

রবিবার সুশান্তের আত্মহত্যার খবর পেয়েই অনেকে ফিরে তাকাচ্ছেন পাঁচ দিন আগের এক ঘটনার দিকে। গত ৮ জুন সোমবার আত্মহত্যা করেছিলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। মুম্বইয়ের মালাডের একটি বহুতল আবাসনের ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন দিশা। তাঁকে বরিভেলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। তখন একটি পোস্টও করেছিলেন সুশান্ত নিজে। তিনি টুইট করেন, “প্রিয় মানুষ চলে গেল।” তার ঠিক পাঁচ দিন পরেই একই পরিণতি সুশান্ত সিং রাজপুতের। পরপর এই ঘটনা প্রায় সকলকেই ভাবাচ্ছে। প্রশ্ন উঠছে মৃত্যু ঘিরে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর শুনে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছে বলিউড। মাত্র ৩৪ বছরের ঝকঝকে এক তরুণ এমন কী হতাশায় ভুগছিলেন? তার জীবনে এমন কী সমস্যা ছিল ?তা ভেবে পাচ্ছেন না তাঁর কাছের মানুষেরা।কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কিছু বলেনি। কারণ তদন্ত শুরু হয়েছে। কিন্তু গত ৮ জুনের ঘটনার সঙ্গে মনে করে অনেকেই এই প্রশ্ন তুলছেন প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যা ৫ দিন পরে কেন আত্মঘাতী হলেন সুশান্ত ?উঠেছে বিরাট প্রশ্ন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...