Tuesday, June 16, 2026

১৮ দিন ভেন্টিলেশনে লড়াই, করোনাকে হারিয়ে সুস্থ ৪ মাসের শিশু !

Date:

Share post:

বয়স মাত্র ৪মাস। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অন্ধ্রপ্রদেশের এক শিশুকে৷ তারপর টানা ১৮ দিন ভেন্টিলেশনে ছিল শিশুটি। অবশেষে করোনাকে পরাজিত করে বাড়ি ফিরল সে।

মায়ের থেকেই শিশুটির করোনা সংক্রমণ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷ হাসপাতাল সুত্রে খবর, পূর্ব গোদাবরীরে এক মহিলার শরীরে প্রথমে করোনা সংক্রমণ ধরা পড়ে৷ তারপর তার ৪ মাসের সন্তানও আক্রান্ত হয়৷ মায়ের সঙ্গে ভিশাখা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে তাকে ভর্তি করা হয়৷

তবে প্রথম থেকে চিকিৎসায় ভাল সাড়া দিয়েছিল শিশুটি, জানিয়েছেন চিকিৎসকরা৷ তারপর পরিস্থিতি বুঝে তারা শিশুটিকে ভেন্টিলেশন থেকে সরিয়ে আনেন৷ আপাতত মা ও শিশু দুজনেই ভাল রয়েছে৷ তাই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷
কনিষ্ঠতম করোনা আক্রান্ত হিসেবে সুস্থ হয়ে উঠে অন্ধ্রপ্রদেশে নজির গড়ল এই শিশু৷ এই সব উদাহরণই দেশবাসীর মনোবল বাড়াবে৷

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...