Saturday, April 4, 2026

দুর্নীতির অভিযোগে তুমুল বিক্ষোভ, বাতিল চুঁচুড়া পুরসভার নিয়োগ প্রক্রিয়া

Date:

Share post:

​হুগলি-চুঁচুড়া পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তুমুল বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পুরসভার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে৷

পুরসভায় সম্প্রতি ৭৩ জন কর্মী নিয়োগের কথা ছিল। এর মধ্যে ৬৪ জন গ্রুপ- ডি পদে ও ৯ জন কেরানি পদে নিয়োগ হওয়ার কথা। চলতি মাসের ১২ তারিখ পুরসভা কর্মী নিয়োগের জন্য ৫৪ জনের একটি তালিকা প্রকাশ করে। কিন্তু তালিকা প্রকাশের পরই দেখা যায় এই তালিকায় কাউন্সিলরদের নাম আছে, কাউন্সিলরদের নিকট আত্মীয়দের নামও আছে৷ এরপরই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ এনে বাম ও বিজেপি আলাদাভাবে আন্দোলন শুরু করে৷ এদিকে, এই তালিকা প্রকাশের প্রতিবাদে সোমবার পুরসভার সামনে অস্থায়ী কর্মীরা স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একইসঙ্গে বাম ও বিজেপি দুই বিরোধী রাজনৈতিক দলও বিক্ষোভ দেখাতে থাকে। তিনমুখী এই আন্দোলনে কার্যত বেসামাল হয়ে পড়েন পুর প্রশাসক৷ নিয়োগে এই অনিয়ম নিয়ে ওঠা অভিযোগের কোনও জবাব তিনি দিতে পারেননি৷ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ যায়। সেই অভিযোগ পেয়ে সাংসদ বিষয়টি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে জানান৷ এর পরই পুরমন্ত্রীর নির্দেশে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...