Thursday, June 4, 2026

আসছে ইয়োলো বিন, একইসঙ্গে করোনা-ডেঙ্গু মোকাবিলায় নয়া উদ্যোগ কলকাতা পুরসভার!

Date:

Share post:

শহরকে করোনা মুক্ত রাখতে এবার আরও একটি পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। কলকাতার বিভিন্ন প্রান্তে যত্রতত্র ছড়িয়ে থাকা মুখের মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং পিপিই কিট ব্যবহার করার পর আর ফেলে রাখা যাবে না। হলুদ রঙের ডাস্টবিন বা ইয়োলো বিন-এর মধ্যে এই সমস্ত ব্যবহার করা সামগ্রীগুলি ফেলতে হবে।

স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট কর্মীরা সমস্তরকম সুরক্ষার সঙ্গে ফেলে দেওয়া সামগ্রী সংগ্রহ করবেন এবং সেগুলিকে বায়ো ডিস্পোজাল করা হয় এমন যন্ত্রের মাধ্যমে নষ্ট করে ফেলা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করে শহর কলকাতার মানুষজনের কাছে আবেদন রাখলেন পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাবে এই ইয়োলো বিনকে।

পাশাপাশি, শহর কলকাতায় ডেঙ্গু ও করোনা সংক্রমণ প্রতিরোধে সোডিয়াম হাইপোক্লোরাইড এর কন্সেন্ট্রেশন বৃদ্ধি করে একই অস্ত্রে একদিকে ডেঙ্গুর লার্ভা অন্যদিকে করোনার জীবাণু ধ্বংস করতে সক্ষম হবে কলকাতা পুরসভা। জানালেন ফিরহাদ হাকিম।

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...