Friday, June 19, 2026

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ, সরানো হলো আধিকারিককে

Date:

Share post:

দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণের ভীতি জাঁকিয়ে বসছে মানুষের মনে। রবিবার বেজিংয়ে আরও ৩৬ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। ফলে গত ১১ জুন থেকে সেখানে নয়া সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯। করোনা রুখতে ব্যর্থ হওয়ায় ফেংতাই জেলার সহ-প্রধান ঝাউ ইউকিংকে সরানো হয়েছে।

সোমবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রবিবার পর্যন্ত ৪৯ জন নয়া আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এরমধ্যে ১০ জনের বিদেশি যোগসূত্র আছে। বাকি ৩৯ এর মধ্যে ৩৬ জন বেজিংয়ের এবং বাকি ৩ জন হুবেই প্রদেশের বাসিন্দা। চিনের করোনা সংক্রমণের নয়া কেন্দ্রস্থলে পরিণত হবে বেজিং। এই নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক।

সূত্রের খবর, আক্রান্তের শিনফাদি বাজার যোগসূত্র রয়েছে। সংক্রমিতরা ওই বাজারে গিয়েছিলেন। অথবা বেজিংয়ের ওই বাজারের দোকানি তাঁরা। রবিবার সাংবাদিক বৈঠকে ফেংতাইয়ের প্রধান ঝ্যাং জি জানান, শিনফাদি বাজার সংলগ্ন অঞ্চলের ৪৬,০০০ বাসিন্দাদের নমুনা পরীক্ষার পরিকল্পনা করছে প্রশাসন। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বাজার। প্রাক প্রাথমিক স্কুল সহ বন্ধ হয়েছে তিনটি স্কুল। পাশাপাশি পুরোপুরি তালা বন্ধ করা হয়েছে ১১টি আবাসনে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...