Friday, June 19, 2026

মুম্বইয়ের পর হাওড়া থেকে লোকাল ট্রেন চালাতে প্রস্তুতি শুরু হয়ে গেল

Date:

Share post:

মুম্বইয়ে সাবারবান ট্রেন চালু হলো আজ, সোমবার থেকে। পাশাপাশি রাজ্যের হাওড়া ডিভিশন থেকেও ট্রেন চালানোর জন্য প্রস্তুতি শুরু করে দিল রেলমন্ত্রক। সোমবার লোকাল ট্রেন চালু করার জন্য আরপিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন হাওড়ার ডিভিসনের সিকিউরিটি কমিশনার। হাওড়া ডিভিশনের সব স্টেশনেরই খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হয়েছে। হাওড়া স্টেশন অন্যতম জনবহুল স্টেশন হওয়ায় সিকিউরিটি কমিশনারের নির্দেশে স্টেশনে কতগুলি দরজা রয়েছে, কিংবা কত যাত্রী প্রতি ঘন্টায় যাতায়াত করেন, তার হিসাব নেওয়া শুরু হচ্ছে। সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখা যায় তার পরিকল্পনাও করা হচ্ছে। সোমবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাওয়ায় আশা করা হচ্ছে সপ্তাহের শেষ দিকে হয়তো হাওড়া থেকে লোকাল ট্রেন চালু হয়ে যেতে পারে।

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...