Monday, March 30, 2026

লোকাল ট্রেন চলবে না হাওড়া থেকে, সাফ জানালো রেল কর্তৃপক্ষ

Date:

Share post:

লোকাল ট্রেন চালু হওয়া মানেই আরও বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা।

এবার সব রকম জল্পনা উড়িয়ে দিয়ে রেল কর্তৃপক্ষ জানালো হাওড়া থেকে চলবে না লোকাল ট্রেন। করোনাভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

সকাল থেকেই শোনা যাচ্ছিল হাওড়া থেকে চলবে লোকাল ট্রেন। এবারে সব জল্পনার অবসান। রেল কর্তৃপক্ষ সাফ জানালো, হাওড়া থেকে আপাতত কোনো লোকাল ট্রেন চলবে না। লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়া নিয়ে হাওড়ার ডিআরএম ইশাক খান জানিয়েছেন, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এমনকী বোর্ড, হেড কোয়ার্টারস থেকেও কোনও রকম লোকাল ট্রেন চলাচল নিয়ে বার্তা আসেনি। ওয়েস্টার্ন রেল মহারাষ্ট্র সরকারের আবেদনে তাদের কর্মীদের জন্য কিছু ট্রেন চালাচ্ছে। এখানকার রাজ্যের তরফে এখনও তেমন কোনও আবেদন আসেনি। ফলে আপাতত লোকাল ট্রেন চালানোর কোনও সিদ্ধান্ত নেই হাওড়া ডিভিশনে। এই মুহূর্তে হাওড়াতে কেন শিয়ালদহতেও লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা নেই।

আজ সকাল থেকে মুম্বইয়ে চলছে লোকাল ট্রেন।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...