Saturday, April 18, 2026

চিনের উস্কানিতে ভারতের সঙ্গে বিবাদ, নিজের দেশে সমালোচিত নেপালের প্রধানমন্ত্রী

Date:

Share post:

চিনের উস্কানিতে ভারতের সঙ্গে সংঘাতের পথে হাঁটছে নেপাল। ভারত তিন এলাকাকে নিজেদের মানচিত্রে ঢুকিয়েছে নেপাল সরকার। এই কাজ মোটেই ভালভাবে দেখছেন না বিশেষজ্ঞরা। নিজের দেশে সমালোচিত হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পি শর্মা ওলি৷

দিন কয়েক আগে উত্তরাখণ্ডের লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নেয় নেপাল। ওই বিতর্কিত মানচিত্র সংসদে পাশ করিয়ে নিয়েছে তারা। তার জন্য সংবিধান সংশোধন করেছে নেপাল সরকার। অন্যদিকে, বিহারের সীতমারিতে দু’ দেশের সীমান্তে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয়র মৃত্যু হয়।

নেপালের এহেন আচরণে চিনের সক্রিয়তা দেখছেন বিশেষজ্ঞরা। সেদেশের বিশেষজ্ঞদের ধারণা, ভারতের সঙ্গে সংঘাত তৈরি করলে বিপদের মুখে পড়বে নেপাল। সস্তা জনপ্রিয়তার জন্য নেপালের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে মত তাঁদের। সীমান্ত জট কাটাতে আলোচনাই একমাত্র রাস্তা বলে মনে করেন তাঁরা।

নেপালের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে ভারত। পাশাপাশি অস্বীকার করা হয়েছে নেপালের নয়া মানচিত্রকে।এদিকে নেপাল সচিব পর্যায়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে ভারতের স্পষ্ট বক্তব্য, পারস্পরিক বিশ্বাসের পরিবেশ তৈরি না হলে কোনও আলোচনা সম্ভব নয়৷

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...