Saturday, June 20, 2026

অভিনেতার মৃতদেহের ছবি ডিলিটের নির্দেশ, সাইবার আইনে কড়া শাস্তির নিদান মহারাষ্ট্র পুলিশের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃতদেহের ছবি মুছে সোশ্যাল মিডিয়ার সব মাধ্যম থেকে অবিলম্বে মুছে ফেলার আবেদন জানালো মহারাষ্ট্র পুলিশ । গতকাল মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তারকার শবদেহের ছবি। পরনে টি-শার্ট আর শর্টস। গলায় গাঢ় লাল ফাঁসের দাগ। চোখগুলো বুজে আসছে। অভিনেতার মৃতদেহের এই ছবি প্রথমে ট্যুইটারে আসে, তারপর সেখান থেকেই ছড়িয়ে পড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে। মূহুর্তে গোটা দেশে সেই ছবি ভাইরাল হয়ে যায়। সুশান্তর শবের ওই ছবি ‘অস্বস্তিকর’, তাই তা ফরোয়ার্ড না করার জন্য নেটিজেনদের রীতিমতো সতর্ক করল মহারাষ্ট্র পুলিশ। যারা এই নির্দেশ মানবেন না, তাদের বিরুদ্ধে সাইবার আইনে কড়া ব্যবস্থা তাঁরা।
একটি টুইটে মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, “সম্প্রতি একটা অস্বস্তিকর প্রবণতা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যেখানে দেদার শেয়ার করা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহের ছবি। এই ছবি ছড়িয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আদালতের নির্দেশ অনুযায়ীই কড়া ব্যবস্থা নেওয়া হবে।” যাদের কাছে সুশান্ত সিংহ রাজপুতের মৃতদেহের ওই ছবি রয়েছে তা ডিলিট করে দেওয়ার কথাও লেখা হয়েছে ওই টুইটে।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...