Monday, April 6, 2026

মানসিক অসুখে বিমা নেই কেন? কেন্দ্র ও IRDAI-র বক্তব্য তলব সুপ্রিম কোর্টের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুর পর এই মুহুর্তে শিরোনামে একটাই বিষয়, মানসিক অবসাদ, অবসাদের জেরে আত্মহত্যা এবং কোন পথে এর সমাধান৷

শীর্ষ আদালতও এই একই বিষয়ে এবার আগ্রহ দেখালো৷

মানসিক স্বাস্থ্যের চিকিত্‍সা ব্যবস্থা নিয়ে কেন্দ্রকে মঙ্গলবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট৷ কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, এ দেশে কেন মানসিক স্বাস্থ্যে স্বাস্থ্যবিমা নেই? একই বিষয়ে বক্তব্য তলব করা হয়েছে IRDAI বা
Insurance Regulatory and Development Authority of India-র কাছেও৷ শীর্ষ আদালতের নোটিসে জানতে চাওয়া হয়েছে, কেন মানসিক স্বাস্থ্যে স্বাস্থ্যবিমা নেই? এই রোগের চিকিৎসায নিয়ে IRDAI ভাবছে না কেন ? বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI-কেও তাই নোটিস পাঠিয়ে জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত৷

মানসিক অবসাদ ব্যক্তিজীবনে যে কোনও মুহুর্তে ভয়াবহ আকার নিতে পারে, তা স্বীকার করে সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে, কোনও ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ হলে বা মনের অসুখ হলে বিমার কভারেজ কেন বাড়ানো উচিত, তা বিস্তারিত জানান আদালতকে৷ এই মামলার পরবর্তী শুনানি হবে দু সপ্তাহ পরে৷

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...