Friday, June 26, 2026

বেহাল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে মহেশতলায় বাম-কংগ্রেসের যৌথ বিক্ষোভ

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা পুরসভার ১ থেকে ১১ নম্বর ওয়ার্ডের বেহাল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে আজ, মঙ্গলবার কংগ্রেস এবং বামফ্রন্টের যৌথ কর্মসূচিতে গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট-এর সামনে অবস্থান-বিক্ষোভ করা হয়। এই অবস্থান-বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট তথা সিপিএম নেতা শমীক লাহিড়ী এবং কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক শেখ আব্দুল হান্নান-সহ অন্যান্য নেতারা।

এদিনের যৌথ অবস্থান বিক্ষোভের পর ৭ জনের একটি প্রতিনিধি দল গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কস প্রজেক্ট-এর ভেতরে যে আধিকারিকরা রয়েছেন, তাঁদেরকে ডেপুটেশন জমা দেন। পাশাপাশি, এখন থেকে সাতদিনের দিনের মধ্যে যদি খাল এবং লক গেটের সংস্কারের কাজ শুরু না হয়, তাহলে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট-এর সামনেই তাঁরা লাগাতার বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করবেন বলে জানিয়েছেন শামীম লাহিড়ী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...