Thursday, June 25, 2026

পরিযায়ী শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখানোর আগেই ধর্মতলায় গ্রেফতার সূর্যকান্ত

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে রাজপথে বিক্ষোভ দেখতে নেমে গ্রেফতার হলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। পরিযায়ীদের চিকিৎসা, থাকা, খাওয়া, কাজ, বেকারভাতা ইত্যাদি ইস্যু নিয়ে আজ, শনিবার ধর্মতলার রানি রাসমণি রোডে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বামেরা। কিন্তু তা শুরু হওয়ার আগেই পুলিশ গ্রেফতার করে তাঁদের।

গ্রেফতারের পর সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, আমফান ঘূর্ণিঝড়ে তছনছ হয়েছে গোটা কলকাতা। আমফান ঘূর্ণিঝড়ে রাজ‍্য সরকার ক্ষয়ক্ষতি ঘোষণা করলেও তা দেওয়া হচ্ছে না। পাশাপাশি, করোনা ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় রাজ‍্য সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করেন সিপিএম রাজ্য সম্পাদক।

তাই ধর্মতলা রানি রাসমণি রোডে সামাজিক দূরত্ব বিধি মেনে বিক্ষোভ দেখানোর কথা থাকলেও, তার আগেই এই কর্মসূচির কোনও প্রশাসনিক অনুমতি না থাকায় পুলিশ গ্রেফতার করছে সূর্যকান্ত-সহ বাম নেতাদের।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...