Thursday, June 25, 2026

নিউমোনিয়া সন্দেহে হাসপাতালে ভর্তি অশোক ভট্টাচার্য, উদ্বেগে অনুগামীরা

Date:

Share post:

ফের একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সিপিএম নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের মুখ্য প্রশাসক অশোক ভট্টাচার্য। শারীরিক অসুস্থতার কারণে আজ, মঙ্গলবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীকে। পরিবারিক সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই কয়েকদিন ধরেই শরীর খারাপ ছিল শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য-এর। আজ শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় কোনও ঝুঁকি না নিয়েই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

এর কিছুদিন আগে অসুস্থতা বোধ করায় করোনা সন্দেহে স্যোয়াব টেস্ট করা হয়েছিল অশোক ভট্টাচার্য-এর। যদিও তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আজ, মঙ্গলবার দুপুরে নিউমোনিয়া সন্দেহে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এই খবর চাউর হওয়ার পর তাঁর পার্টি কর্মী ও অনুগামীরা অশোকবাবুকে নিয়ে বেশ উদ্বিগ্ন বলেই জানা যাচ্ছে। বাম আমলের রাজ্যের এই প্রাক্তন মন্ত্ৰী শিলিগুড়িতে খুবই জনপ্রিয় একজন নেতা হিসেবেই পরিচিত।

ইতিমধ্যেই বেশকিছু টেস্ট করা হয়েছে অশোক ভট্টাচার্য-এর। হাসপাতাল সূত্রে খবর, সেই রিপোর্টে ইউরিন ইনফেকশন ধরা পড়েছে অশোকবাবুর। আপাতত কিছুদিন তাঁকে হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...