Tuesday, June 23, 2026

ইংল্যান্ডে যা হতে পারে তা আমাদের দেশে সম্ভব নয়?

Date:

Share post:

আমাদের দেশের মিড ডে মিলের মতো প্রকল্প চালু ছিল ইংল্যান্ডে। কী সেই প্রকল্প? যেসব পরিবারের উপার্জন কম, সেই পরিবারের শিশুদের জন্য খাবারের ভাউচার দেওয়া হত। ফুড ব্যাঙ্ক থেকে সেই খাবার সংগ্রহ করত শিশুরা। কোভিড-১৯ সংক্রমণের জেরে বন্ধ স্কুলগুলি। এমনকি সংসদে ভোটাভুটির মাধ্যমে বিল পাশ করে বন্ধ করে দেওয়া হয়েছে খাবারের ভাউচার দেওয়া। এই ঘটনা নাড়া দিয়েছে তরুণ ইংলিশ ফুটবলার মার্কাস র্যা শফোর্ডকে। মাত্র ২২ বছর বয়সেই ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের তারকা তিনি । টুইটারে দেশের সাংসদের তিনি লিখেছেন, খাবারের ভাউচার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক ।
এই বিষয়ে তিনি উল্লেখ করেছেন, ইংল্যান্ড জার্সিতে তাঁর প্রথম গোল করার মুহূর্তের কথা। তিনি লিখেছেন, ‘আমি দেখলাম সবাই জাতীয় পতাকা ওড়াচ্ছে এবং জার্সিতে থ্রি লায়ন্স চিহ্নতে গর্বের সঙ্গে চাপড় মারছে। সে মুহূর্তে আমার শুধু নিজের জন্য নয়, যারা এতদিন আমায় সাহায্য করেছেন এবং জাতীয় দলে সুযোগ পেতে সহায়তা করেছেন, তাঁদের সবার জন্য গর্বে বুক ফুলে উঠেছিল। ২২ বছরের কৃষ্ণাঙ্গ একটি ছেলে জাতীয় দলে খেলছে, এটা সম্ভব হত না যদি আমার চারপাশের মানুষ দয়া এবং উদারতা দেখাতেন।’
তিনি বলেছেন, ‘দুটো ওয়েম্বলি স্টেডিয়াম ভরে যাবে শিশুদের মাধ্যমে যারা লকডাউনে খেতে পায়নি। খালি পেটে যন্ত্রণা সহ্য করে তারা কতটা দেশের জার্সি গায়ে তুলবে আর জাতীয় সঙ্গীত গাইবে তাতে আমার সন্দেহ আছে।’
ম্যান ইউ তারকা আরও বলেছেন, কৃষ্ণাঙ্গ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ৪৫ শতাংশ এখন দারিদ্রে ভুগছে।

তাঁর কথায়, ‘দয়া করে আমার এই অনুরোধ শুনুন, মনুষ্যত্ব দেখান এবং গ্রীষ্মের ছুটিতে ফুড ভাউচার বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।’
তিনি নিজেও ছোটবেলায় এই ফুড ভাউচারের সাহায্য পেয়েছিলেন। সে কথা স্বীকার করতে দ্বিধা করেননি।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...