Monday, April 6, 2026

চন্দননগরে কালী মন্দিরে পুজো দিয়ে যে শপথ নিলেন লকেট

Date:

Share post:

হুগলির চন্দননগরে স্থানীয় এক কালী মন্দিরে পুজো দিয়ে নতুন কর্মসূচিতে নামলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি নিজে শপথ নেন, এবং তারপর এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ২০২১ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে প্রথমেই তাঁরা গোয়ালপাড়া জুটমিল খোলার ব্যবস্থা করবেন।

অন্যদিকে, অমিত শাহের ভার্চুয়াল মিটিংয়ের পর থেকেই
রাজ্য বিজেপির তরফে প্রত্যেকটা জেলা থেকে শুরু করে ব্লক ও মন্ডল পর্যন্ত নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদি ২.০ সরকারের এক বছরের সাফল্য ও আত্মনির্ভরতা প্রকল্পের কর্মসূচিকে মাথায় রেখে রাজ্যে সমস্ত নেতা-সাংসদ-বিধায়ক-অন্যান্য জনপ্রতিনিধি-রাজ্য সভাপতি ও সাধারণ কর্মীরা এই কর্মসূচি শুরু করেছেন।

তারই অঙ্গ হিসেবে হুগলির সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এদিন চন্দননগরের লিচুতলায় ১৮ নম্বর ওয়ার্ডে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
এলাকার প্রতিটি বাড়িতে সাংসদ ও হুগলি জেলা সভাপতি উপস্থিত হয়ে প্রত্যেককে মাস্ক বিলি করেন ও আত্মনির্ভর হয়ে ওঠার বার্তা দেন।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...