Sunday, June 14, 2026

পারভিনের মতো সুশান্তের পরিণতি, ইঙ্গিত দিয়েছিলেন মহেশ ভাট

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে একের পর এক তথ্য উঠে আসছে। মৃত্যুর রহস্য ভেদ করতে কাজ শুরু করেছে পুলিশ। কী কারণে অবসাদ এবং তারপর এই চরম পরিণতি তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। অবসাদের কারণ নিয়ে মুখ খুলেছেন কেউ কেউ। সেই তালিকায় যুক্ত হলেন লেখক সুহিত্রা সেনগুপ্ত।

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই তাঁর ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। মহেশ ভাটের অফিসে সুশান্তের সঙ্গে পরিচয় হয়েছিল। সেখান থেকেই সুহিত্রা সুশান্তের সম্পর্কে জানতে পেরেছেন বলে জানিয়েছেন। ‘পারভিন ববির ঘটনারই যেন পুনরাবৃত্তি’, সুশান্ত সিং রাজপুতের মানসিক ঘটনার অবনতি নিয়ে রিয়া চক্রবর্তীকে একথা বলেছিলেন পরিচালক মহেশ ভাট। সেকথা উল্লেখ করেছেন সুহিত্রা। সুশান্তের উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্যেই তাঁর মনের কঠিন অসুখ নজরে আসে মহেশ ভাটের। পারভিন ববির ঘটনাটা মহেশ ভাট ভালো করে জানেন। তাই তিনি সুশান্তের বিষয়টা বুঝে যান বলে জানিয়েছেন সুহিত্রা সেনগুপ্ত।

সুহিত্রা বলেন, ” গত এক বছর বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত। সুশান্তের মনে হত কেউ তাঁকে মারতে আসছে। সুশান্ত নিজের মনের মধ্যেই গলার আওয়াজ শুনতে পেতেন।” সুশান্তের বাড়িতে অনুরাগ কাশ্যপের ছবি চলছিল বলে জানান সুহিত্রা সেনগুপ্ত। সুহিত্রার কথায়, “সুশান্ত রিয়াকে ফোন করে বলেছিলেন, অনুরাগের ছবি করতে তিনি চাননা। অনুরাগ ওঁকে মারতে আসছে। এরপর ভয় পেয়ে সুশান্তের ফ্ল্যাট ছাড়েন রিয়া।” তিনি জানিয়েছেন, সুশান্তকে নিয়মিত ওষুধ খাওয়ানো চেষ্টা করেছেন রিয়া। কিন্তু ও খেত না। মহেশ ভাট রিয়াকে বলেছিলেন ওখানে থাকলে ও নিজেও ভারসাম্য হারাবে। সুশান্তের বোনের আসার অপেক্ষা করছিলেন রিয়া।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...