Friday, April 3, 2026

করোনা আক্রান্ত অশোক ভট্টাচার্য, অবস্থা স্থিতিশীল

Date:

Share post:

করোনা আক্রান্ত শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার, তাঁকে মাটিগাড়ার এক নার্সিংহোমে ভর্তি করানো হয়।বুকে ব্যাথা নিয়ে ভর্তি হলেও, তাঁর সোয়াব টেস্ট করা হয়। সেই রিপোর্টেই পজিটিভ আসে। অশোক ভট্টাচার্যকে নার্সিংহোমেই চিকিৎসা করা হবে।

হাসপাতাল সূত্রে খবর, এখন তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। খাওয়াদাওয়াও করেছেন বলে জানিয়েছেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার। তবে ইতিমধ্যেই তাঁর করোনা চিকিৎসা শুরু হয়ে গিয়েছে।
এদিকে, পুরকমিশনার জরুরি বৈঠকে বসেছেন। পুরনিগমে এখন আর বাইরের লোক ঢুকতে দেওয়া হচ্ছে না। স্যানিটাইজ করা হয়েছে পুরনিগম। এছাড়া পুরনিগম বন্ধ থাকবে কি না তা নিয়েই বৈঠক চলছে। কারণ, এর আগেও একবার অসুস্থ হন অশোক ভট্টাচার্য, তখন তাঁর করোনা পরীক্ষা হলেও তা নেগেটিভ আসে। এরপর তিনি কাজে যোগ দিন। ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...