Wednesday, June 3, 2026

ফি বৃদ্ধির অভিযোগে বিক্ষোভ কামারহাটিতে

Date:

Share post:

ফি বৃদ্ধির অভিযোগে কামারহাটির দ্য আরিয়ানস স্কুলের সামনে বুধবার বিক্ষোভ দেখান অভিভাবকরা। বৈঠকে ফি বৃদ্ধি না করার সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষ নিলেও, পরে তা প্রত্যাহার করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ।

অবিভাবকদের বক্তব্য, লকডাউনের মধ্যেই বৈঠক ডাকে স্কুল কর্তৃপক্ষ। ওই বৈঠকে স্কুলের ফি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়, এই মুহূর্তে ভর্তি প্রক্রিয়া হবে না। অভিযোগ, তা সত্ত্বেও অনলাইনে ভর্তি চলছিল। অধিক ফি দেওয়ার জন্য স্কুল থেকে অবিভাবকের কাছে ফোনও করা হয়। এদিন স্কুলের গেটে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এমনকী বিক্ষোভের জেরে স্কুল কর্তৃপক্ষের হুমকির মুখে পড়তে হয় বলে জানিয়েছেন অভিভাবকদের একাংশ। তবে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...