Sunday, March 29, 2026

“তমোনাশকে বাঁচানো যাবে কি না জানি না”- আশঙ্কিত মমতা

Date:

Share post:

শারীরিক অবস্থা ভালো নয় ফলতার বিধায়ক তথা তৃণমূল নেতা তমোনাশ ঘোষের। তাঁকে বাঁচাতে পারা যাবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, করোনা হলে লুকাবেন না। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়কের উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। ফালতার তিনবারের বিধায়ক তমোনাশ ঘোষ থাকেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই। সেখানে অনেকেই করোনা আক্রান্ত। তবে তমোনাশ ঘোষ সংক্রমিত হন দুর্গাপুরে গিয়ে। মমতা বলেন, দুর্গাপুর থেকে শরীর খারাপ নিয়ে ফেরার পরই জানানোর দরকার ছিল। প্রথম থেকে যদি সতর্ক হলে অবস্থা এতটা খারাপ হত না। তমোনাশ ঘোষের স্ত্রী ও ও দুই মেয়ের শরীরেও করোনাভাইরাস ছড়িয়ে ছিল। কিন্তু সঠিক সময়ে চিকিৎসায় তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বিধায়ককে ভেন্টিলেটরে রাখা হয়েছে। প্রথম থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা কম ছিল। পাশাপাশি, তিনি ডায়াবেটিক রোগী। ভেন্টিলেটরে থাকাকালীন তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হলেও, হাসপাতাল সূত্রে খবর, ফের সংকটজনক অবস্থায় রয়েছেন তমোনাশ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, তাড়াতাড়ি জানা গেলে চিকিৎসায় আরও সময় পাওয়া যেত। এ প্রসঙ্গে তিনি মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক নির্মল ঘোষের উদাহরণ দেন। তিনি বলেন, এঁরা প্রথম থেকেই সতর্ক হওয়ায় অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু তমোনাশ ঘোষের জন্য এদিন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...