Saturday, March 28, 2026

রাজ্যে এখন করোনা আক্রান্তের থেকে সুস্থতার হার বেশি: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা আক্রান্তের থেকে রাতে এখন সুস্থতার হার বেশি। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ১৬ জুন পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৫৩৮৬। যেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০২৮ জন। সুস্থতার হার যথেষ্ট সন্তোষজনক বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, টেস্টের সংখ্যাও বেড়েছে। সাড়ে তিন লক্ষের বেশি করোনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যে ৭৭ টি কোভিড হাসপাতাল রয়েছে।
পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসায় সংক্রমণ ছড়িয়েছে বলে এদিন ফের একবার জানান মুখ্যমন্ত্রী। ১২ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছেন। আরও কয়েকটি ট্রেন রাজ্যে আসা বাকি। পাশাপাশি, তিনি বলেন কয়েকজন করোনা নিয়ে বিমানে রাজ্যে ফিরেছেন। এই সবের জেরেই সংক্রমণ বেড়েছে।

Related articles

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...