Tuesday, June 23, 2026

জিয়া খানের মৃত্যু নিয়ে সলমনের বিরুদ্ধে সরব অভিনেত্রীর মা

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা ঘিরে রহস্য দানা বেঁধেছে। এই মৃত্যুর পর সলমন খানের বিরুদ্ধে সরব হন চলচ্চিত্র পরিচালক অভিনব কাশ্যপ। এবার সালমন খানের বিরুদ্ধে মুখ খুললেন প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া খান।

জিয়া খানের হত্যা মামলায় অভিযুক্ত অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি। ২০১৩ সালে মৃত্যু হয় জিয়া খানের। তদন্তকারী অফিসারের কথায়, সলমন খান ফোন করে তাঁদের আবেদন করতেন যাতে সুরজ পাঞ্চোলিকে জেরা না করা হয়। সুরজ পাঞ্চোলির সিনেমার জন্য অনেক টাকা বিনায়োগ করেছেন তিনি। তাই সুরজ অভিযুক্ত প্রমাণিত হলে সলমনের টাকা জলে যাবে। অর্থের বিনিময়ে সুরজকে বেকসুর ছেড়ে দেওয়ার আর্জি জানান সলমন খান। সলমন খানের প্রযোজনা সংস্থাই সুরজকে বলিউডে নিয়ে আসে।

জিয়া খানের আত্মহত্যার তদন্ত যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য দিল্লিতে গিয়ে উচ্চ পদস্থ অফিসারের দ্বারস্থ হন রাবিয়া খান। সুশান্ত সিং রাজপুত এর আত্মহত্যার পর, ফের জিয়া খানের আত্মহত্যার স্মৃতি ফিরে এসেছে। রাবিয়া খান বলেন, “কিছু মানুষের বিরুদ্ধে মুখ খোলার সময় এসেছে। বলিউডের বাকিদের জাগাতে হবে। আর কারোর এরকম করুন পরিনতি চাই না।”

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...