Tuesday, June 23, 2026

সুশান্তের মৃত্যুর তদন্ত: ৫ প্রযোজনা সংস্থাকে নোটিশ পুলিশের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের ৫টি প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠাতে চলেছে মুম্বই পুলিশ। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার প্রযোজকদের রেকর্ড করা হবে। তবে এই তালিকায় কোন কোন সংস্থা রয়েছে তা অবশ্য কিছু জানা যায়নি।

১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে আত্মহত্যা করেছেন অভিনেতা। সুশান্তের মোবাইল ফোন আনলক করার পর জানা গিয়েছে, এক কাছের বন্ধুর সঙ্গে একাধিকবার ফোনে কথাবার্তা হয়েছে সুশান্তের। পুলিশ সূত্রে খবর, ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। রেকর্ড করা হবে তাঁর বয়ান। কোনও নথি সরিয়ে ফেলা হয়েছে কি না তা জানতে সুশান্তের মোবাইল ফোন এবং ল্যাপটপের ফরেন্সিক তদন্ত হবে।

ছিছোড়ের পর গত ৬ মাসে একাধিক সিনেমা হাতছাড়া হয়েছে প্রয়াত অভিনেতার। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মৃত্যুর পরে তাঁর ঘর থেকে প্রেসক্রিপশন সহ বেশ কিছু ওষুধ উদ্ধার করেছে পুলিশ। কেন সুশান্ত সিং রাজপুতকে স্বাক্ষর করিয়েও ওই সিনেমাগুলি থেকে সরিয়ে দেওয়া হলো তার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...