Saturday, March 28, 2026

স্বজনপোষণের মধ্যে টিকে গিয়েছি, বাচ্চাটা পারল না : প্রকাশ রাজ

Date:

Share post:

নেপোটিজম নিয়ে সোচ্চার হয়েছে নেটিজেনরা। মুখ খুলতে শুরু করেছেন বলিউডের পরিচিত মুখরাও। সুশান্ত সিং রাজপুতের অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর পরিবার, বন্ধু থেকে বলিউডের একাংশ। তাই স্বজনপোষণের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। সেই তালিকায় রয়েছেন অভিনেতা প্রকাশ রাজ।

তিনি বলেন, স্বজনপোষণের মধ্যে দিয়ে তাঁকেও যেতে হয়েছে। কিন্তু সেই লড়াইয়ে টিকে গিয়েছেন তিনি। ওই ক্ষতগুলো এখনও গভীর। টুইটারে তিনি লিখেছেন, “স্বজনপোষণ সত্ত্বেও আমি টিকে গিয়েছি, ওই বাচ্চাটা আর পারল না।” এখানে বাচ্চা বলতে সুশান্ত সিং রাজপুত কে বুঝিয়েছেন অভিনেতা। তাঁর প্রশ্ন, ” আমরা কী শিখব? এর বিরুদ্ধে রুখে দাঁড়াব না? আর যেন কোনও স্বপ্নের মৃত্যু না হয় তার জন্য উঠে দাঁড়াব না?”

Related articles

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার,...

সংক্রমণে আক্রান্ত সাবা, কাজ ফেলে হাসপাতালে শয্যাশায়ী প্রেমিকার পাশে হৃতিক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রেমিকা সাবা আজাদ(Saba Azad) । ভয়ংকর সংক্রমণে...