Saturday, March 28, 2026

সৌজন্যের নজির! করোনা পজিটিভ অশোক ভট্টাচার্যকে ফোন ফিরহাদের

Date:

Share post:

নিমোনিয়া সন্দেহে শিলিগুড়ি পুরনিগমের মুখ্য প্রশাসক তথা বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য বর্তমানে হাসপাতালে ভর্তি। আজ, বুধবার তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। যা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল।

এদিন শিলিগুড়ির মুখ্য প্রশাসক তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

জানা গিয়েছে, আজ বুধবার সন্ধ্যায় পুরভবন থেকে ফিরহাদ হাকিম শিলিগুড়ির হাসপাতালে ভর্তি অশোক ভট্টাচার্যকে ফোন করেন। তাঁর শারীরিক বিষয়ে জিজ্ঞাসা করেন মন্ত্রী। অশোকবাবু তাঁকে যাবতীয় তথ্য দেন।

এমন রাজনৈতিক সৌজন্যবোধ রাজ্য রাজনীতিতে একটা দৃষ্টান্তস্থাপন করলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...