Sunday, April 5, 2026

সুশান্তের মৃত্যু: তোপের মুখে সলমন খান, পুড়ল কুশপুতুল

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে নেপোটিজমকে দায়ী করছেন তাঁর অনুরাগীরা। পাটনার মানুষ তাঁদের ছেলের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না। সালমন খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। একযোগে নেপোটিজমকে কাঠগড়ায় তুলছেন নেটিজেনদের একাংশ। সোমবার পাটনায় সলমন খানের কুশপুতুল পোড়ানো হয়।

তরুণ প্রাণোচ্ছল অভিনেতার মৃত্যুর পর টুইট করেছিলেন সালমন খান। সেখানেও সুশান্তের অনুরাগীরা বলিউডের ভাইজানকে তোপ দাগেন। ওই ব্যক্তি লেখেন, “বিবেক ওবেরয়, ঐশ্বর্য রাই বচ্চন, অরিজিৎ সিং এর কেরিয়ার নষ্ট করার জন্য আপনি দায়ী। এমনকী সুশান্তকে প্রোডাকশন হাউজ না নেওয়ার জন্য নেপথ্যে আপনি আছেন।”

স্পষ্টতই, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকে। তাঁর মৃত্যুর পর নানা দিক উঠে এসেছে। গত ছয় মাস ধরে অবসাদে ভুগছিলেন অভিনেতা। তবে অবসাদের স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। এক্ষেত্রে কেরিয়ার এবং তাঁর প্রেমকে দায়ী করছেন একাংশ।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...