Thursday, March 26, 2026

‘সেফ হাউস’ প্রকল্পে প্রয়োজনে নিজের বাড়ি দিতে তৈরি মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনার বিরুদ্ধে যুদ্ধ আরও গতিশীল করতে ‘সেফ হাউস’ প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবং এই ‘সেফ হাউস’ প্রকল্পে প্রয়োজনে নিজের বাড়িই দিতে চান মুখ্যমন্ত্রী৷ বুধবার তিনি বলেছেন, এই প্রকল্পে নিজের বসত বাড়ি ব্যবহার করতে দেওয়ার জন্যও তিনি প্রস্তুত৷

সেফ হাউস’ প্রকল্প ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেছেন,
“যেসব রোগীর অবস্থা ততখানি সিরিয়াস নয়, তাদের হাসপাতালে না রেখে, সেফ হাউসে রাখা হবে । এখানেও থাকবেন চিকিৎসকরা ” ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন:

◾কোন হাসপাতালে কত বেড আছে তা প্রতিদিন জানাতে হবে।

◾’ডিফিকাল্ট এরিয়া লিস্টে’ কোভিড হাসপাতালকে আনা হল ।

◾পাহাড় বা দুর্গম এলাকায় গেলে সরকারি কর্মীরা যে বিশেষ ডিফিকাল্ট এরিয়া ইনসেন্টিভস পান, এখন থেকে এই ইনসেন্টিভস- এর আওতায় কোভিডকে আনা হলো৷ কোভিড হাসপাতালে কাজ করলে জুনিয়র ডাক্তারও এই ইনসেন্টিভস পাবেন ।

◾এবার থেকে ডাক্তারি পড়ুয়াদেরও কোভিড হাসপাতালে কাজের সুযোগ দিল সরকার।

◾সে ক্ষেত্রে কাজের নিরিখে ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের “কোভিড ওয়ারিয়র্স ” সার্টিফিকেট দেবে সরকার৷ নম্বর পাওয়ার ক্ষেত্রেও ১০ শতাংশ গ্রেস পাবেন তারা৷

Related articles

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...