Saturday, April 4, 2026

করোনা থেকে দৃষ্টি ঘোরাতেই চিনের এই আগ্রাসন, মন্তব্য কর্নেল সব্যসাচী বাগচীর

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায় 

গত দেড় মাস ধরে শিরোনামে উঠে আসছে ভারত-চিন সংঘাত। প্রাক্তন কর্নেল সব্যসাচী বাগচী মনে করছেন, চিনের এই ধরনের কার্যকলাপ একেবারেই স্বাভাবিক । প্রাক্তন এই কর্নেল বলেন, কোভিডের জন্য সবার নজর চিনের দিকে। পৃথিবীর ৬০-৬৫ টা দেশ একত্রিত হয়ে বলছে যে, কোভিডের জন্ম চিনের ল্যাবরেটরি থেকেই। এমনকি অনেক দেশই চিন থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। কোনও কোনও দেশ সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া, জিনজিয়াংয়ের অবস্থা খুব একটা ভালো নয়, ফলে চিনের অন্দরেও সমস্যা জারি থাকার কথা মনে করিয়ে দিয়েছেন কর্নেল সব্যসাচী। তাঁর মতে, সব মিলিয়ে চিন আজ কোণঠাসা ।
প্রাক্তন কর্নেলের মতে, এসব থেকে দৃষ্টি সরানোর জন্যই চিনের এই সেনা সংঘর্ষের প্রয়োজন ছিল। তাঁর মতে, চিনের এই আগ্রাসন ভারতকে মানসিক চাপ দেওয়ার জন্য । চিনকে যে না চিনেছে সে মুর্খের স্বর্গে বাস করছে । ভারতকে কার্যত উত্যক্ত করার চেষ্টা করছে চিন, যাতে ক্ষুব্ধ হয়ে ভারত কোনও কড়া পদক্ষেপ নেয়।
তিনি জানিয়েছেন , বছরে অন্তত ১০০-১৫০ বার চিন ভারতের দিকে সেনা অনুপ্রবেশ করায়।
গলোয়ান ভ্যালি ও প্যাংগং লেক এমন দুটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে যে পক্ষ দখল করবে, তারা কিছুটা সুবিধা পাবে। তাই চিনের নজর এই দুটি জায়গার উপর রয়েছে বলে জানান তিনি।
প্রায় ৫৩ বছর পর ভারত এবং চিনের প্রকৃত রেখার মধ্যে ফের সংঘর্ষ।

কর্নেল সব্যসাচীবাবুর মতে, করোনা নিয়ে তদন্ত খুব শীঘ্রই শুরু হবে, সেটা নিয়ে ভারত উৎসাহ দিতে পারে ভালো করে তদন্ত করার জন্য। এটা চিনের আপত্তির বড় কারণ। রাষ্ট্রসঙ্ঘে চিনের বিরুদ্ধে নালিশ করতে পারে ভারত। ওখানে অনেক দেশ আছে যারা চিনকে পছন্দ করে না। আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান আর ভারত এরা অনায়াসে চিনকে চাপের মুখে রাখতে পারে। তাই করোনা থেকে দৃষ্টি ঘোরাতেই চিনের এই পদক্ষেপ ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...