Saturday, April 4, 2026

লাদাখ সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে, আশা আমেরিকার

Date:

Share post:

সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মুখোমুখি সংঘর্ষে দু’পক্ষের প্রায় ৬৩ জনের হতাহতের খবর পাওয়া গিয়েছে। অতীতের মত অারও একবার সীমান্তে আগ্রাসন দেখাচ্ছে চিন। ভারতও সমুচিত জবাব দিচ্ছে। এই পরিস্থিতিতে দুই দেশ দ্রুত শান্তিপূর্ণভাবে সমস্যা মেটাবে বলে আশা করছে আমেরিকা।

হোয়াইট হাউসের এক মুখপাত্র এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, ভারত ও চিন দুই দেশই চাইছে সীমান্তে আগ্রাসন কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে। আমেরিকাও বিশ্বাস করে শান্তিপূর্ণভাবেই এই সমস্যার সমাধান হবে। আমেরিকা পরিস্থিতির উপর নজর রাখছে। বিষয়টি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেই চেষ্টা করা হবে মার্কিন প্রশাসনের তরফে। এই সংঘর্ষে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানাচ্ছে মার্কিন প্রশাসন। গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভারত ও চিনের মধ্যে হওয়া সমস্যা সমাধানের জন্য মধ্যস্থতা করতে তিনি রাজি। যদিও ভারত বা চিন কেউই ট্রাম্পের সাহায্য চায়নি। তবে কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য, বর্তমানে ভারত ও চিন দু’দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভিন্ন মাত্রার। একদিকে যখন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক গত কয়েক বছরে গভীর হয়েছে, অন্যদিকে তখন বিশ্বে করোনা সংক্রমণের চিনকে দায়ী করে বিবৃতি দিয়েছে আমেরিকা। তাই লাদাখের এই পরিস্থিতিতে আমেরিকা কিছুটা হলেও ভারতেরই পাশে থাকবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...