Saturday, April 4, 2026

কলকাতা পোর্ট ট্রাস্টের নামবদলের প্রতিবাদে ফরওয়ার্ড ব্লকের মামলা হাইকোর্টে

Date:

Share post:

কলকাতা পোর্ট ট্রাস্টের নামবদলের প্রতিবাদে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলাটি করেছেন৷ হলফনামায় তিনি বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশের বিভিন্ন জায়গা, স্টেশন, রোড ইত‍্যাদির নাম পরিবর্তন করে চলেছে। দেশজুড়ে বিভিন্ন শহরের নামও বদল করা হচ্ছে। উত্তর প্রদেশে বিজেপি সরকার এলাহাবাদের নাম বদলে ‘প্রয়াগরাজ’ ও ফৈজাবাদকে বদলে ‘অযোধ্যা’ করার ঘোষণা করেছে। ইতিহাসের চাকা উল্টোদিকে ঘোরাচ্ছে কেন্দ্র। এবার কলকাতা বন্দরেও গেরুয়া রাজনীতির ছাপ দিয়েছেন প্রধানমন্ত্রী।

কলকাতা পোর্ট ট্রাস্টের নামবদলের কেন্দ্রীয় বিজ্ঞপ্তি খারিজের আর্জি জানিয়ে ফরওয়ার্ড ব্লকের দাবি, ইতিমধ্যে কলকাতা বন্দরের দু’টি অংশের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রয়েছে। নেতাজি দীর্ঘদিন কলকাতার মেয়র ছিলেন৷ পাশাপাশি তাঁর স্বাধীনতা সংগ্রাম শুরু এখান থেকেই৷ ব্রিটিশদের হাতে প্রথম গ্রেফতার হয়েছিলেন কলকাতাতেই। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বাংলার মানুষের একটা আবেগ জড়িয়ে আছে৷ নেতাজির নামে পোর্ট ট্রাস্টের নামকরণ না করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কেন করা হবে ?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...