Friday, June 26, 2026

৫২টি চিনা অ্যাপ ব্যবহারে কেন্দ্রকে সতর্ক করল গোয়েন্দা সংস্থা  

Date:

Share post:

চিনা অ্যাপ ব্যবহার নিয়ে কেন্দ্রকে সতর্ক করল একাধিক গোয়েন্দা সংস্থা। দেশের সিংহভাগ মানুষের মোবাইল ফোনে রয়েছে চিনা অ্যাপ। এরকম ৫২টি চিনা অ্যাপ নিয়ে সর্তকতা জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলি।

সংশ্লিষ্ট সংস্থাগুলি জানিয়েছে, ৫২ চিনা অ্যাপ ব্যবহার বন্ধ করা হোক। এই অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করুক কেন্দ্র। গোয়েন্দা সংস্থাগুলির মতে, ওইসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে যাচ্ছে। যা দেশের পক্ষে ক্ষতিকারক। কেন্দ্রকে সংশ্লিষ্ট অ্যাপগুলির একটি তালিকা পাঠিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি। এর মধ্যে রয়েছে টিকটক, জুম, ইউসি ব্রাউজার, ইউসি নিউজ, এক্সজেন্ডার, হ্যালো, বিউটি প্লাস, ইউ ক্যাম মেকআপ, ভাইরাস ক্লিনার, শেয়ারইট, ক্লিন মাস্টারের মতো প্রচলিত অ্যাপ।

ন্যাশনাল সিকিউরিটি সেক্রেটারিয়েটও মনে করছে সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহার দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। তবে জুম ব্যবহার নিয়ে আপত্তি জানায়নি ভারত। এমার্জেন্সি কলের জন্য জুম নিষিদ্ধ করেছে জার্মানি। তাইওয়ানও জুম ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।

Related articles

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...