Wednesday, June 24, 2026

সুশান্ত মৃত্যু তদন্ত: বান্ধবী রিয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য ভেদ করতে তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে। তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ। অন্যদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অভিনেতার রাঁধুনি। মৃত্যুর ৩ দিন আগেই সব টাকা মিটিয়ে দিয়েছিলেন সুশান্ত।

ইতিমধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জিজ্ঞাসাবাদের সময় তাঁর রাঁধুনি ও পরিচারিকা জানিয়েছেন মৃত্যুর ৩ দিন আগে তাঁদের টাকা মিটিয়ে দিয়েছিলেন অভিনেতা। তাঁর পক্ষে হেল্পার রাখা সম্ভব না বলে জানিয়েছিলেন রাঁধুনি ও পরিচারিকা এবং ম্যানেজারকে।

সুশান্তের ম্যানেজার পুলিশকে জানিয়েছেন, “সুশান্ত তাঁর প্রাক্তন ম্যানেজার দিশার আত্মহত্যার খবর মেনে নিতে পারেননি। দিশা ম্যানেজার থাকাকালীন ১৪ কোটি টাকার এক ওয়েব সিরিজে সাইন করেছিলেন সুশান্ত।” প্রসঙ্গত, প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়নের মৃত্যুর ৬ দিনের মধ্যে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এই মৃত্যুর সঙ্গে সুশান্তর আত্মহত্যার যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...