Wednesday, June 24, 2026

কান্না দেখে তরুণকে টাকা ফেরাল চোর!  

Date:

Share post:

চুরি করে আবার টাকা ফিরিয়ে দিল চোর। শুধু তাই নয়, যাওয়ার আগে তরুণের সঙ্গে হাত মেলাল। পিঠ চাপড়ে জড়িয়ে ধরে আদরও করল চোর! পড়ে অবাক লাগলেও এই ঘটনা সত্যি। আর পাকিস্তানে ভাইরাল হওয়া এই ভিডিও দেখার পরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি প্রশ্ন, ‘চোর বলে কি মন নেই?’

ঘটনাটি ঠিক কী?

করাচির রাস্তায় একটি খাবার সরবরাহকারী সংস্থার এক কর্মীর থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েও তা ফিরিয়ে দিল চোরেরা! ঘটনাটি যে সত্যি তা জানিয়েছে করাচি পুলিশ।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি বাড়িতে খাবার দিয়ে নিজের বাইকের সামনে দাঁড়িয়েছিলেন ওই তরুণ। এমন সময় তাঁর গা ঘেঁষে আর একটি বাইক এসে দাঁড়ায়। দুই আরোহীর পিছনের জন নেমে এসে কেড়ে নেয় টাকা ও সঙ্গে থাকা কিছু জিনিস। সামনের জন নজর রাখছিল চারপাশে। কষ্টের এ ভাবে লুট হয়ে যেতে দেখে কাঁদতে শুরু করেন ওই তরুণ। এর পরেই মন বদলায় চোরেরা। তারা টাকা ফিরিয়ে দিয়ে তরুণের পিঠ চাপড়ে দেয়। তাকে জড়িয়ে ধরে আদরও করে। যাওয়ার আগে দু’জনেই হাত মেলায় তরুণের সঙ্গে। পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে দু’জনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...