Tuesday, March 17, 2026

“তুমি রবে নীরবে”, ফেসবুকে সুশান্তকে শ্রদ্ধা জানিয়ে আত্মঘাতী যুবতী

Date:

Share post:

ঠিক পাঁচ দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এই খবরে খবরে শোকের ছায়া নেমে আসে বলিউড সহ গোটা দেশে। প্রণোচ্ছ্বল অভিনেতার মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। অভিনেতার মৃত্যু সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক যুবতী। ঘটনা হুগলির উত্তরপাড়ার।

বৃহস্পতিবার দুপুরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অরুন্ধতী দাস। উত্তরপাড়ার ঘড়িবাড়ি আবাসনে থাকতেন ৩২ বছরের ওই তরুণী। আইটি সেক্টরে চাকরি করতেন তিনি। জানা গিয়েছে, লকডাউনের জেরে চাকরি চলে গিয়েছিল। তা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এরই মধ্যে গত রবিবার সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর সামনে আসে।

অভিনেতার মৃত্যু তাঁকে ভিতর থেকে নাড়া দিয়েছিল। গত ১৬ জুন সুশান্তকে নিয়ে একটি পোস্টে লেখেন- ‘তুমি রবে নীরবে’। বৃহস্পতিবার বাড়িতে মাংস রান্না করে অরুন্ধতী স্নান করতে যান। কিন্তু অনেকটা সময় কেটে গেলেও তিনি বাথরুম থেকে বেরোননি। ডাকাডাকি করেও কোনও লাভ হয়নি। দরজা ভেঙে দেখা যায় শৌচালয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...