Saturday, June 20, 2026

চাইনিজ খাবার, রেস্তোরাঁ বন্ধের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর!

Date:

Share post:

লাদাখের গালওয়ান উপত্যকায় চিনে সেনার হামলার প্রতিবাদে ক্ষোভ দেশজুড়ে। ভারতের বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাবি করছেন চিনের পণ্য বয়কট করতে হবে। এর মধ্যেই একধাপ এগিয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপির শরিক দল রিপাবলিকান পার্টির নেতা রামদাস অটওয়াল দাবি করেছেন, শুধু চিনা পণ্য নয়, চিনা খাবারদাবারও বন্ধ করতে হবে। এদেশের যেসব রেস্তোরাঁ ও হোটেল বিশেষভাবে চাইনিজ ফুডই বিক্রি করে সেগুলি বন্ধ করে দেওয়ার জন্য রাজ্য সরকারগুলির কাছে আর্জি জানিয়েছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর যুক্তি, ভারতের জমিতে বেআইনিভাবে ঢুকে আমাদের কুড়িজন বীর সেনাকে হত্যা করেছে চিন। ওদের সর্বতোভাবে বয়কট করতে হবে। চিনের পণ্য বিক্রি ও ব্যবহার বন্ধের দাবি জানিয়ে মহারাষ্ট্রের এই দলিত নেতা বলেন, চাইনিজ ফুড খাবেন না। চাইনিজ ফুড বিক্রি করলে সেই রেস্তোরাঁ ও হোটেল বন্ধ করে দেওয়া হোক। চিনের জন্যই করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। এত মানুষ মারা যাচ্ছেন! এর উপর ওরা ভারতের জমি দখল করতে চায়। আমাদের সেনাদের মেরেছে। তাই চিনের সংশ্রব থাকা জিনিসও আমরা ব্যবহার করব না।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...