Saturday, June 20, 2026

বিজেপি নেত্রী সোনালি ফোগাট গ্রেফতার হলেন, জামিনও পেলেন

Date:

Share post:

সরকারি এক আধিকারিককে চড় মারা ও চটিপেটা করার দায়ে অভিযুক্ত টিকটক তারকা তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাট গ্রেফতার হলেন এবং হিসার কোর্ট থেকে জামিনও পেলেন৷

গত ৫ জুন এই বিজেপি নেত্রী ‘আপত্তিজনক’ মন্তব্য করার অভিযোগ এনে প্রকাশ্যে হরিয়ানায় কৃষিজ উৎপাদক বাজার কমিটির সদস্য সুলতান সিংকে চড় মারেন এবং বার বার চটিপেটা করেন। এই মারধোরের ভিডিও দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার এতদিন পর সোনালি ফোগাটকে গ্রেফতার করা হলেও তিনি প্রায় সঙ্গে সঙ্গেই জামিনও পেয়ে যান৷
প্রসঙ্গত, বিজেপি প্রার্থী হিসাবে ২০১২ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সোনালি ফোগাট, কিন্তু জয়ী হতে পারেননি তিনি।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...