Saturday, April 4, 2026

রাজ্যে ২৪৫৫টি কন্টেইনমেন্ট জোন, শুধু কলকাতাতেই ১,৪৫৭

Date:

Share post:

সংক্রমণে লাগাম টানা না গেলেও প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, দেশজুড়ে ‘আনলক-০২’ লাগু হতে চলেছে৷ করোনা প্রকোপের ভবিষ্যৎ অজানা৷ এদিকে এ রাজ্যেও বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। রোগীর সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবেই বাড়বে কন্টেইনমেন্ট জোনও।

৭ দিন আগে রাজ্যে মোট ১,৮০৬টি সংক্রামক এলাকা বা কন্টেইনমেন্ট জোন ছিল। ৭ দিন পর সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬৫০টি, যার অধিকাংশই কলকাতায়।

বৃহস্পতিবারের সরকারি হিসেবে, রাজ্যে এখন কন্টেইনমেন্ট জোন ২,৪৫৫টি। কলকাতায় এই জোনের সংখ্যা সাংঘাতিক হারে বেড়েছে। গত সপ্তাহের বৃহস্পতিবার কলকাতায় ১,০০৯টি কন্টেইনমেন্ট জোন ছিল। ৭ দিন পরের বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ১,৪৫৭টি।

কলকাতার মতো না হলেও অস্বাভাবিক হারে কন্টেইনমেন্ট জোন বেড়েছে বাঁকুড়া জেলায়। গত সপ্তাহে ওই জেলায় কন্টেইনমেন্ট জোন ছিলো ৮৮টি৷ এ সপ্তাহে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৪০। হাওড়ায় কন্টেইনমেন্ট জোন ৭৬ থেকে বেড়ে হয়েছে ১২১। কোচবিহারেরও বেড়েছে কন্টেইনমেন্ট জোন। সেখানে সংখ্যাটা বেড়ে হয়েছে ৩১। পশ্চিম মেদিনীপুর জেলায় সংক্রামক এলাকা এখন ৯৮টি।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...