Tuesday, March 31, 2026

সর্বদল বৈঠকে লাদাখ নিয়ে কেন্দ্রকে তোপ দেগে কার্যত একঘরে কংগ্রেস, প্রধানমন্ত্রীকে সমর্থন বাকি বিরোধীদের

Date:

Share post:

চিনের সঙ্গে সীমান্ত ইস্যুতে তীব্র উত্তেজনার আবহেও কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক বিরোধিতা ছাড়তে পারল না কংগ্রেস! দলের সাংসদ রাহুল গান্ধী একবারও চিনা আগ্রাসনের সমালোচনা না করে উল্টে ভারতীয় সেনার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুক্রবার লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদল বৈঠকেও কেন্দ্রকে কটাক্ষ করার সু্যোগ হাতছাড়া করেননি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শত্রু দেশের সঙ্গে সীমান্ত সমস্যার মত স্পর্শকাতর বিষয় নিয়ে অারও অনেক অাগে অালোচনা করার দরকার ছিল বলে মত তাঁর। লাদাখের সংঘর্ষ নিয়ে সবাই অন্ধকারে আছেন বলে মনে করেন কংগ্রেস সভানেত্রী। যদিও কংগ্রেসের সুরে সুর মেলাতে দেখা যায়নি বাকি বিরোধীদের। মোদি সরকারের কট্টর বিরোধী বলে পরিচিত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি স্পষ্টই বলেন, বিদেশনীতির বিষয়ে তাঁরা পুরোপুরি কেন্দ্রের পাশে থাকবেন। তাঁর মতে, এটা রাজনীতি করার বিষয় নয়। একইভাবে প্রধানমন্ত্রীকে সমর্থন করে চিন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার, মায়াবতী, কে চন্দ্রশেখর রাও, স্ট্যালিন সহ বিরোধী নেতারা। গালওয়ানে সংঘর্ষের সময় সেনার হাতে অস্ত্র ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলায় রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করেন নবীন পট্টনায়েক, জগনমোহন রেড্ডি, শারদ পাওয়ার। মহারাষ্ট্রে কংগ্রেসের শরিক নেতা পাওয়ার বলেন, এভাবে সেনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যায় না। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পাওয়ারের খোঁচা, হাতে অস্ত্র থাকলেই হয় না, আন্তর্জাতিক নিয়মনীতির কথাও মাথায় রাখতে হয়। বাস্তব পরিস্থিতি বুঝে সেনাবাহিনী যে সিদ্ধান্ত নেয় তা নিয়ে সংশয় প্রকাশ করা কাম্য নয়।

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...