Saturday, April 4, 2026

বন্ধু সুশান্তকে সাহায্য করতে পারলেন না, আক্ষেপ শামির

Date:

Share post:

প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আক্ষেপের সুর ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামির গলায়।

গত রবিবার বান্দ্রার ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। কেন তিনি এমন করলেন তার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় এই পেসার। তিনি বলেছেন, “অবসাদ এমন একটা সমস্যা যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেই ব্যক্তিকে গুরুত্ব দেওয়ার। এমন একজন প্রতিভাবান অভিনেতার চলে যাওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ও আমার ভাল বন্ধু ছিল। ওর সঙ্গে কথা বলে যদি মনের অবস্থাটা বুঝতে পারতাম, খুব ভাল হত।”

শামিও একাধিকবার আত্মহননের চেষ্টা করেছিলেন এক সময়। তাঁর ব্যক্তিগত সমস্যার থেকে তিনিও আত্মহত্যা করার চেষ্টা করেন বহুবার। সেই সময়ে তার বাড়ির লোক জানায় তাঁকে ঘুরে দাঁড়াতেই হবে। এ প্রসঙ্গে তিনি জানান, “মানসিক চাপ বাড়লে শরীরের উপরও তার প্রভাব পড়ে। এক্ষেত্রে অনেক সময় অন্যের সঙ্গে কথা বলে সমস্যা মিটতে পারে। খেলার মাঠেও এরকম হলে সতীর্থ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে মাঠের বাইরে কথা বলতাম। সেই সময়ে আমার পরিবার আমার পাশে ছিল। আমায় সকলেই উৎসাহ দিত। আমরা সত্যিই একটা পরিবারের মতো ছিলাম। এবং ওই দুঃসময়টা পার করতে পেরেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে হয়।”

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...