Friday, June 12, 2026

আমেরিকার বর্ণ বৈষম্যের নিন্দা এবার রাষ্ট্র সংঘের মানবাধিকার কাউন্সিলে  

Date:

Share post:

আমেরিকার বর্ণ বৈষম্যের নিন্দার ঝড় বিশ্বজুড়ে। বিচার বিভাগের সহায়তায় পুলিশ কৃষ্ণাঙ্গদের উপর যথারীতি অত্যাচার ও বিচিত্র বৈষম্য চালিয়েই যাচ্ছে। এমন অভিযোগ থেকেই যাচ্ছে। এবার এই বিষয়টি নিয়ে অভিযোগ ওঠায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের তা নজরে আনা হয়েছে। এখানেই শেষ নয়, প্রতিক্রিয়াস্বরূপ এইজন্য মানবাধিকার পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। জেনেভায় রাষ্ট্রসংঘের সদর দফতরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্প্রতি ২৫ মে আমেরিকার শ্বেতাঙ্গ পুলিশের ‌ হাতে নৃশংস ভাবে শ্বাসরোধ করে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা করা হয়। ওই ঘটনার পর এমন একটি বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের উচ্চ পদস্থ কর্তারা, উপ-মহাসচিবসহ মানবাধিকার কমিশনের পদস্থ নেতৃবৃন্দ এবং জর্জ ফ্লয়েডের ভাই।

আফ্রিকার দেশগুলির আবেদনে সাড়া দিয়ে মানবাধিকার পরিষদের অনুমোদনক্রমে ওই বৈঠকের আয়োজন করা হয়। রাষ্ট্রসংঘ মানবাধিকারের হাই কমিশনার মিশেল ব্যাচেলেট বৈঠকে আমেরিকায় কৃষ্ণাঙ্গ বিরোধী পুলিশি পদক্ষেপের নিন্দা করেন। গভীর দু:খ প্রকাশ করে তিনি বলেন, “আমেরিকার কাঠামোগত বর্ণ বৈষম্য যুগ যুগ ধরে চলে আসছে। বর্ণবাদী মার্কিন পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাশবিক কায়দায় হামলা চালাচ্ছে।”

পাশাপাশি ফ্লয়েড হত্যাকাণ্ডকে ব্যাচলেট কাঠামোগত বর্ণবাদের প্রতীক হিসেবে অভিহিত করে বলা হয়, দাসপ্রথা ও উপনিবেশবাদ মোকাবিলায় ব্যর্থতাই এইসব বর্ণবাদী সহিংসতার নেপথ্য কাজ করছে।

ওই বৈঠকে জর্জ ফ্লয়েডের ভাই ফ্লিওনেজ ফ্লয়েড তার ভাইয়ের হত্যা কান্ডের ঘটনায় গভীর দু:খ প্রকাশ করেন। পাশাপাশি তিনি কৃষ্ণাঙ্গদের উপর আমেরিকার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বৈষম্যমূলক সহিংসতা বন্ধের দাবি জানিয়ে এক্ষেত্রে জাতিসংঘের সাহায্য ও সহযোগিতার আবেদন জানান।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...